জুলাই বিপ্লবে আহত যোদ্ধা ও অটিজম শিশুদের মেডিকেল ক্যাম্পিং

আবু সাঈদ (সৌরভ) মুন্সীগঞ্জ প্রতিনিধি: জুলাই বিপ্লবে আহত যোদ্ধা ও অটিজম শিশুদের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পিং ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ই ডিসেম্বর) মুন্সীগঞ্জ শহরের মুন্সীরহাট আল- আমিন কমিউনিটি সেন্টারে দিনব্যাপী জনশক্তি উন্নয়ন সংস্থা ও সিরাজদিখান ব্লাড ব্যাংক ও ডায়াবেটিস হাসপাতালের সহযোগিতায় এ আয়োজন করা হয়। আয়োজিত এই অনুষ্ঠানে আহত যোদ্ধা, চিকিৎসা সেবা বঞ্চিত মানুষ এবং বিশেষ চাহিদাসম্পন্ন অটিজম শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা, ওষুধ প্রদান ও মানসিক সাপোর্ট কার্যক্রম পরিচালিত হয়।

ক্যাম্পিংয়ে অটিজম শিশুদের জন্য বিশেষ কাউন্সেলিং, পরামর্শ এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ক্যাম্পে অংশগ্রহণকারী শিশুদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষাসামগ্রী, খেলনা ও মানসিক উৎসাহব্যঞ্জক পুরস্কার।

এসময় বক্তারা বলেন,“মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। আহত যোদ্ধা এবং অটিজম শিশুদের জন্য এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মুন্সি সিরাজুল হক, মো. মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মো.আয়নাল হক স্বপন, জনশক্তি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ফারজানা আক্তার এবং ব্যবস্থাপনায় ছিলেন, ইঞ্জিনিয়ার ইব্রাহিম খান জীবন, জান্নাতুন জুথি, সুমাইয়া দেওয়ান, জুয়েল শেখ,রাউফুন মীম,আজিজুল হক প্রমুখ।

উল্লেখ্য, দিনব্যাপী এই ক্যাম্পিংয়ে প্রায় ৫০০ জনের বেশি মানুষ সেবা গ্রহণ করেন। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের প্রতি ছিল ভিন্নধর্মী সম্মান জানানো, তাদের পাশে দাঁড়ানো ও তাদের ত্যাগকে স্মরণ করার বার্তা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *