ক্রীড়া মানুষের শারীরিক ও মানষিক প্রশান্তি ঘটায়

কাজী বিপ্লব হাসান : আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে ০৩ (তিন) দিন ব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ ১৩ই ডিসেম্বের শনিবার শেষ দিনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে, ফ্লাইট ল্যাফটেনেন্টে মতিউর রহমান স্টেডিয়ামে বেলা ২.৩০ টায়।

এই ফাইনাল খেলাতে আজ মাঠে খেলতে নামে সরকারি হরগঙ্গা কলেজ ও মুন্সীগঞ্জ কলেজ। এই খেলাতে সরকারি হরগঙ্গা কলেজ ২-০ গোলে মুন্সীগঞ্জ কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সরকারি হরগঙ্গা কলেজের পক্ষে ১ম গোলটি করে অনিক খেলা শুরুর মাত্র ১০ মিনিটে। ২য় গোলটি করে রিজভী ২২ মিনিটে।

এই খেলাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূর মহল আশরাফী। উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মোছাব্বেরুল ইসলাম, জেলা ক্রীড়া মোঃ আফাজউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার আয়নাল হক স্বপন ও মাসুদ রানা। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই খেলাতে সেরা খেলোয়াড় হয়েছেন সরকারি হরগঙ্গা কলেজের সিফাত, সেরা গোলদাতা হয়েছেন শ্রীনগর কলেজের শুভ ও মুন্সীগঞ্জ কলেজের সাব্বির। প্রধান অতিথি সৈয়দা নূর মহল আশরাফী বলেন, ক্রীড়া মানুষের শারীরিক ও মানষিক প্রশান্তি ঘটায়। মাদকের হাত থেকে কিশোর ও তরুণদের রক্ষা করতে হলে তাদের খেলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। আজকের এই ফুটবল দলদের কাছ থেকে একদিন জাতীয় দলের খেলার উপর্যুক্ত খেলোয়াড় তৈরি হয়ে যাবে। তোমরা মননশীলভাবে খেলার প্র্যাকটিস করতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *