এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি, কারণ জানালেন আখতার

অনলাইন ডেস্ক: বহুল প্রতীক্ষিত জুলাই সনদে স্বাক্ষর হলেও এতে যোগ দেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট না থাকায় দলটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন,

“জুলাই সনদের কোনো আইনিভিত্তি নেই, বাস্তবায়নের সঠিক পন্থাও স্পষ্ট নয়। তাই স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়া সমীচীন মনে করিনি।”

তিনি আরও বলেন, “জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা জানাই এবং বিচার দাবি করছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ সিনিয়র নেতারা। দলটির পক্ষ থেকে জানানো হয়, “এনসিপি জুলাই সনদকে শুধু রাজনৈতিক সমঝোতার দলিল মনে করে না। এই সনদের মূল লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশের স্বৈরতান্ত্রিক কাঠামো ভেঙে গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করা।”

এনসিপি জানায়, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন রূপরেখা দেখার পরই তারা এতে সই করবে।
দলটির মতে, বাস্তবায়ন পদ্ধতি ছাড়া সনদে স্বাক্ষর দেওয়া জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *