কাজী:ভারতে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন এবং মসজিদ-মাদ্রাসায় ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম।
বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে শহরের কাচারি এলাকা থেকে সংগঠনটির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুপারমার্কেট এলাকা ঘুরে পুনরায় কাচারি এলাকায় এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ভারতে মুসলমানদের ওপর চলমান হামলা, নির্যাতন এবং ধর্মীয় স্থাপনায় ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। তারা অবিলম্বে এসব সহিংসতা বন্ধ এবং মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করেন।