আবু সাঈদ দেওয়ান সৌরভ :”সেবার ব্রতে চাকরি”—এই স্লোগানে মুন্সীগঞ্জে যোগ্য শূন্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি ২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (১৮ মে) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় পুলিশ সুপার বলেন, “যারা উত্তীর্ণ হয়েছো সবাইকে অভিনন্দন। অনেক কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে তোমরা এ পর্যন্ত পৌঁছেছো। একই সাথে তিনি উত্তীর্ণ সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশ সেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহ্বান জানান।
জানা যায়,
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য মুন্সীগঞ্জ জেলায় আবেদন করেছিলেন ৩২৮ জন। শারিরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ১৫৪ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ৪০ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করে তন্মধ্যে চূড়ান্তভাবে ২৭ জনকে মনোনীত করে মুন্সীগঞ্জ জেলা টিআরসি নিয়োগ বোর্ড৷ এছাড়া অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও পাঁচজনকে।
উত্তীর্ণদের অনেকেই ফলাফল ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন এবং স্বচ্ছতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাজীপুর; জনাব মোঃ তানভীর হোসেন পিপিএম , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শরীয়তপুর সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।