মুন্সীগঞ্জে হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারদন্ড

আবু সাঈদ দেওয়ান সৌরভ:মুন্সীগঞ্জে হত্যা মামলার দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মুন্সীগঞ্জ আদালতের অতিরিক্ত দায়রা জজ খালেদা ইয়াসমিন ঊর্মি আজ রবিবার (১২ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টার দিকে এই আদেশ দেন। আসামী নূর মোহাম্মদ খান ওরফে নুরুকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক বছর ‘বিনাশ্রম কারাদন্ড এবং আসামী মোঃ আইয়ুব খানকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এ সময় আসামীরা আদালতে হাজির থাকলে তাদের সাজা পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন আদালত।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, নূর মোহাম্মদ খান ওরফে নুরু এবং মোঃ আইয়ুব খান। তারা সিরাজদিখান উপজেলার উত্তর বাসাইল গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সুত্রে জানাগেছে, জমি নিয়ে বিরোধের জেড়ে আসামীরা ২০১৭ সালের ৪ জুন মামলার ভিকটিম নিহত আঃ ছামাদ তার বাড়ি হতে পাশের ইমামগঞ্জ বাজারে যাওয়ার পথে নিহতের বাড়ির উত্তর পাশে রাস্তায় পৌছালে ধারালো ছোড়া দিয়া কুপিয়ে আঃ ছামাদকে হত্যা করে। নিহত আঃ ছামাদ সিরাজদিখান উপজেলার রাঙামালিয়া গ্রামের মৃত হাছেন উদ্দিন এর ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় ৩ জনকে এজাহার নামীয় ও ২/৩জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করলে ১৩ জন সাক্ষ্যের সাক্ষ্য গ্রহনের মাধ্যমে আদালত আজ মামলার দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

এই মামলার বাদী আরিফ হোসেন জানান, আমার বাবাকে কুপিয়ে খুন করছে ওরা। আজ আদালত দু-জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। আদেশ দেওয়ার পরে ওরা আমার ভাই শাওনকে আদালতে মারধর করেছে। আমি ওদের ফাসিঁ চাই।

এ ব্যাপারে ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসিম আখতার জানান. আদালত ১৩ জন সাক্ষ্যের সাক্ষ্য গ্রহন ও প্রমানের ভিত্তিতে মামলার দুই আসামীকে যাবজ্জীবন শশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছে । আমি রাস্ট্র পক্ষ আদালতের এই আদেশে সন্তুষ্টি প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *