১১/০৬/২০২৬ তারিখ দুপুর সাড়ে বারোটা থেকে দুইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার মুক্তারপুরে বিসিক শিল্পনগরী এলাকায় মনিটরিং করা হয়।
প্রত্যাশা ব্রেড ফ্যাক্টরি তে মনিটরিং কালে দেখা যায় যে, নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বিস্কুট, পাউরুটি, চানাচুর, কেক তৈরি করা হচ্ছে। কর্মীদের হাত ধোবার জন্য কোনো সাবান দেয়া হচ্ছে না। প্রতিষ্ঠানটির ম্যানেজার আরিফুল ইসলাম কে আশি হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করবার নির্দেশ দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর ই আলম সোহাগ ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।