মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত সভাপতি সৌরভ, সম্পাদক রলিন নির্বাচিত

কাজী মোহাম্মদ : মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচন ২০২৬-২৭ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ২৫শে অক্টোবর এতে নির্বাচনে সভাপতি দৈনিক কালবেলা পত্রিকার মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ম্ন্সুীগঞ্জ জেলা প্রতিনিধি আনিসুর রহমান রলিন নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বলা ৩ টা পর্যন্ত মন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের মোট ৭ টি পদের ৫ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হলেও সভাপতি ও কোষাধ্যক্ষ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নির্বাচনের হাড্ডাহড্ডি লড়াইয়ে সভাপতি পদে ১৪ টি ভোট পেয়ে জয়লাভ করেন আবু সাঈদ দেওয়ান সৌরভ, তার প্রতিদ্বন্দ্বি মো. জাহাঙ্গীর আলম ১০ টি ভোট পান। অন্যদিকে সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বি আনিসুর রহমান রলিন বিজয়ী হন। বেলা সাড়ে তিনটার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা কে. এম. সাইফুল্লাহ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন প্রাঙ্গনে এই ফলাফল ঘোষণা করেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক মো: লিটন মাহমুদ, সহ-সভাপতি আব্দুল কাদির খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান খান এবং কোষাধ্যক্ষ পদে সমান ভোট পাওয়ায় সুমন হোসেন ও দ্বিতীয় বছর সালমান হাসান নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পরে বিজয়ী নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন অন্যান্য সাংবাদিকবৃন্দ। পরে নব-নির্বাচিত বিজয়ী কার্যকরী কমিটি অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মো. আবু সাঈদ সোহান, সাবেক সভাপতি কাজী বিপ্লব হাসান সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *