১৬/১১/২০২৫ তারিখ বিকাল চারটা থেকে পাচটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার কাচারি এলাকায় মনিটরিং করা হয়।
নিউ বেকার কেক হাউজে মনিটরিং কালে দেখা যায় যে, কেক বিক্রি করা হচ্ছে কিন্তু উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ, এম আর পি উল্লেখ করা হচ্ছে না। প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রহমান কে তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং কেক এ উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ, এম আর পি উল্লেখ করবার নির্দেশ দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগীতা করেন কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।