কাজী: ১২/০৭/২০২৬ তারিখ দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকায় মনিটরিং করা হয়।
আপন বেকারি তে মনিটরিং কালে দেখা যায় যে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি, কেক প্রভৃতি খাদ্য দ্রব্য প্রস্তুত করা হচ্ছে। ময়লা আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে না ফেলে বেকারির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে। বেকারি টির মালিক মোঃ জহিরুল কে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করবার নির্দেশ দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।