মুন্সীগঞ্জে মোল্লাকান্দিতে আধিপত্যের দ্বন্দ্বে প্রাণ গেছে দু’জনের: এক মামলায় আসামী ২০৬

আবু সাঈদ দেওয়ান সৌরভ: মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া এলাকায় গত সোমবার (১০ নভেম্বর) আধিপত্য বিস্তারকে কেন্দ্রকে সংঘর্ষের ঘটনায়  মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে নিহত আরিফ মীরের স্ত্রী পারুল বেগম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মোট ২০৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিক মল্লিককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান কে ওই মামলার দ্বিতীয় আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য সূত্রে জানা যায়, মামলায় ৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আনুমানিক ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি এম সাইফুল আলম মামলার তথ্য নিশ্চিত করেছেন।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো: শামসুল আলম সরকার স্থানীয় এক গণমাধ্যমকে জানান, মোল্লাকান্দি ইউনিয়নের চরাঞ্চল অপরাধ দমনে কিছুটা চ্যালেঞ্জিং হলেও ‘অপরাধীরা কেউ ছাড় পাবে না’।
তিনি আরো বলেন, “পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে। পুলিশের উপস্থিতি টের পেলে তারা পালিয়ে যায়—তবে এবার ব্লক করে অভিযান চালানো হবে। আমরা কাউকে ছাড় দিবো না ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
স্থানীয়দের দেওয়া তথ্য সূত্রে জানা যায়, মোল্লাকান্দি এলাকায় রাজনৈতিক ও ব্যক্তি ভিত্তিক দখল-ও আধিপত্যের পুরোনো জটিলতা বিদ্যমান। একপক্ষ আতিক মল্লিক ও ওয়াহিদ মোল্লাকে কেন্দ্র করে অবস্থান করছে। অন্যপক্ষ মোল্লা উজির আলী ও জাহাঙ্গীরদের নেতৃত্বে আছেন। মৃতের পরিবার ও এলাকাবাসী দ্রুত পুলিশের কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *