বিশ হাজার টাকা জরিমানা

কাজী: ২৫/০৬/২০২৬ তারিখ দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার সদর রোডে মনিটরিং করা হয়।

বাবুল ফার্মেসিতে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। প্রতিষ্ঠানটির মালিক নকুল চন্দ্র দাস কে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসি তে সংরক্ষণ ও প্রদর্শন না করবার নির্দেশ দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *