৪০ হাজার টাকার জন্য খুন

মুন্সীগঞ্জে মরদেহ: ৪০ হাজার টাকার জন্য খুন

আবু সাঈদ (সৌরভ):মুন্সীগঞ্জ প্রতিনিধি: শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে কচুরিপানায় আটকে থাকা ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের গলায় রশি বাঁধা, অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি আরিফের বলে শনাক্ত করে

পুলিশ। নিহত আরিফ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা গ্রামের সরকার বাড়ির মৃত সাইজুদ্দিন সরকারের ছেলে।

তথ্য সুত্রে জানা যায়,

মেঘনা নদীর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার খাগকান্দা নৌকা ঘাট থেকে গত ১৯ নভেম্বর বিকালে আরিফের (২২) নৌকাতে উঠেন ৩ ব্যক্তি। কৌশলে মাঝ নদীতে নিয়ে দেশীয় অস্ত্রের মুখে অপহৃত হন সে। পরে পরিবারের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। রাত পর্যন্ত সেই অর্থ পরিশোধ না করলে মোবাইল ফোন বন্ধ হয়ে যায় আরিফের। এ ঘটনায় নিহতের পরিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় অপহরণের অভিযোগে একটি মামলা করে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নৌ পুলিশ মর্গে প্রেরণ করেছে। পূর্বের মামলায় হত্যার বিষয়টি উল্লেখ করে প্রতিবেদন দেয়া হবে। জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *