মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

আবু সাঈদ (সৌরভ)মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মুন্সীগঞ্জ জাতীয়তাবাদী দলের আহবায়ক কমিটির সদস্য মো: মোশাররফ হোসেন পুস্তি খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মাদ্রাসার ছাত্রদের মধ্যে ৫০০ শত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন এবং দোয়ার আয়োজন করেন। শুক্রবার (২৮ শে নভেম্বর) সকাল ১০ টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারার জামি আ হাকিমিয়া দারুল উলুম মাদ্রাসা এবং আশপাশের কয়েকটি মাদ্রাসা ছাত্রদের মধ্যে এ কম্বল বিতরণ করেন।

এসময় মোশারফ হোসেন পুস্তি বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও নেত্রীর দীর্ঘ হায়াতের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া যেন সুস্থ্য হয়ে আবারো দেশের কল্যানে দেশের নেতৃত্বের হাল ধরতে পারেন। এবং তারেক রহমানকে ৩১ দফা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, মুন্সীগঞ্জ ৩ আসনের জনগণের খেদমতের জন্য দোয়া চান এবং জাতীয়তাবাদী দলের মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশা করে আশাবাদ ব্যক্ত করেন।

কম্বল বিতরণ শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও জাতীয়তাবাদী দলের সকলের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাতিমারায় অবস্থিত জামি আ হাকিমিয়া দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাহমুদ হাসান আলমগীর।

এ সময় মাদ্রাসার সকল ছাত্র ও শিক্ষক, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *