সাংবাদিক হচ্ছে সমাজের দর্পন: পুলিশ সুপার মুন্সীগঞ্জ

আবু সাঈদ দেওয়ান সৌরভ মুন্সীগঞ্জ প্রতিনিধি:”সাংবাদিক হচ্ছে সমাজের দর্পন। আপনাদের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ মুন্সীগঞ্জ জেলা পর্যবেক্ষণ করে” মুন্সীগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। সোমবার (১ ই ডিসেম্বর) ৩ টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার জনাব মো. মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার মহোদয় আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকদের সাথে পরিচিত হন। পরে উপস্থিত সকল সাংবাদিকদের জন্য মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়। সাংবাদিকবৃন্দ মুন্সীগঞ্জ জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে চ্যালেঞ্জসমুহ নিয়ে পুলিশ সুপার মহোদয়ের সাথে আলোচনা ও পরামর্শ প্রদান করেন।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয় বক্তব্যের শুরুতেই মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন,চাঁদাবাজির বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা জানান। মুন্সীগঞ্জ জেলা পুলিশ নিয়ে তার ভাবনা প্রকাশ করেন। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে মর্মে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, সাংবাদিক হচ্ছে সমাজের দর্পন। আপনাদের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ মুন্সীগঞ্জ জেলা পর্যবেক্ষণ করে। সঠিক তথ্য তুলে ধরার আহবানের পাশাপাশি নিরাপদ, মাদকমুক্ত, যানজটবিহীন ও সহিংসতামুক্ত মুন্সীগঞ্জ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় আরো উপস্থিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *