মুন্সীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাজী মুহাম্মদ মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ শে নভেম্বর) বাদ আছর মুন্সীগঞ্জ শহরের কৃষিব্যাংক থেকে সুপার মার্কেট চৌরাস্তা পর্যন্ত বিস্তৃত এলাকায় এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পাঁচ বারের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল হাই ও জেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান সিনহা এর সুস্থতা কামনায় দোয়া করা হয়।

মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সার্বিক ব্যবস্হাপনায় জেলা বিএনপি ও অংগসংগঠন আয়োজনে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিনটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, মো. শহীদুল ইসলাম শহীদ, সাইদুর রহমান ফকির, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদত হোসেন সরকার, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, মিরকাদিম পৌর বিএনপির আহবায়ক মো. জসিমউদ্দিন, রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেন, যুবদলের সাবেক সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম সহ বিভিন্ন পেশার মানুষ এই দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *