মুন্সীগঞ্জ প্রতিনিধিঃশেখ হাসিনার ফাঁসি বাংলাদেশের মাটিতে একশ বার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। সোমবার (১ই ডিসেম্বর) বেলা ১১টায় শ্রীনগর বাজারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, আজকে আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অসুস্থ, তাকে অসুস্থ করার জন্য দায়ী শেখ হাসিনা। আমরা সবার কাছে দোয়া চাই যেন আমাদের নেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। কারণ খালেদা জিয়া সুস্থ থাকলে আগামী ফেব্রুয়ারির নির্বাচন সঠিক ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আলহাজ্ব মোমিন আলী, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, দেলোয়ার হোসেন ও জসিম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।