স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ঘুষ গ্রহণের

কাজী:মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো: মিজানুর রহমানের ঘুষ নেওয়ার ভিডিও বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া বিভাগে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর বিব্রত সিভিল সার্জন কার্যালয়। ঘুষ কান্ডে অভিযুক্তকে তিন দিনের মধ্যে ভাইরাল ভিডিও ফুটেজের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা: কামরুল জমাদ্দার জানান, স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ভাইরাল ভিডিওর বিষয়ে তাকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে লিখিত ভাবে জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

স্থানীয় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক মালিক ও সচেতন মহলের দাবী, স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ভাইরাল ঘুষ গ্রহণে কান্ডের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন জরুরি। এ ঘটনার কার্যক্রম যদি শোকজ ও তদন্তের মধ্যে আটকা থাকে তাহলে জেলার স্বাস্থ্য বিভাগে অসৎ ব্যক্তিদের দৌরাত্ম বৃদ্ধি পাবে। ঘুষখোরদের কাছে আরো বেশি জিম্মি হবে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগ। কর্তৃপক্ষ সঠিক ব্যবস্থা গ্রহনের মাধ্যমে অনৈতিক সুবিধা বন্ধে যুগান্তকারী ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর। এবারও কি ঘুষ গ্রহণকারী কর্মকর্তা শুধুমাত্র তদন্তে ও শোকজ নোটিশের মধ্যে থাকবে নাকি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে  না কি ?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *