মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাজী:পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। শুক্রবার (৬ মার্চ) মুন্সীগঞ্জে একটি অভিযাত রেস্তোরাঁয় আয়োজিত হয় এই অনুষ্ঠান।

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি একেএম মহসীন।

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক সাখাওয়াত হোসেন মানিক স্বাগত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুন্সীগঞ্জের কাগজের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আরফিন, দৈনিক মুন্সীগঞ্জের সময়ের প্রকাশক ও সম্পাদক মোঃ মঈনুদ্দিন আহমেদ, দৈনিক সভ্যতার আলোর প্রকাশক ও সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ গুলজার হোসেন ও মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক উপদেষ্টা আব্দুল মান্নান খান.মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুন ইসলাম কামাল,মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম,  অনলাইন প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক আনিছুর রহমান সহ সকল  সাংবাদিক।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের আয়না হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে থাকেন। পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *