আবু সাঈদ দেওয়ান সৌরভ,পরিবার কল্যাণ পরিদরশিকা (FW), পরিবার কল্যাণ সহকারী (FEWA) ও পরিবার পরিকন্পন পরিদর্শক (FP) কেন্দ্ৰীয় পরিষদের আহবানে মুন্সীগঞ্জ সদর উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (Fw), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FP) দের
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন এর দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা ও কর্মচারীরা । বুধবার (৩ ই ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মুন্সীগঞ্জ উপেজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেছে। এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি গতকাল ২ ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং আগামী ১২ ই ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে বলে জানা যায়।
অবস্থান কর্মসূচি পালনের সময় বক্তারা বলেন, আমাদের দাবী আদায় না হওয়া হলে প্রয়োজনে এ অবস্থান কর্মসূচি চলমান থাকবে।
এসময় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারি সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিন আলম, সহ সভাপতি মামুন মিয়া সর্দার,
উপজেলা সভাপতি মো গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক সাফাজউদ্দিন মোল্লা, সহসভাপতি মো কমল হোসেন,পরিবার কল্যান পরিদর্শিকা জেলার সভাপতি সাজতারা বেগম, পরিবার কল্যান সহকারী রুপালী আক্তার, মুন্সীগঞ্জ পৌরসভার পরিবার পরিকল্পনা পরিদর্শক মাহমুদ হাসান, শিলই পরিবার পরিকল্পনা পরিদর্শক মো সোবহান দেওয়ান, রামপাল পরিবার পরিকল্পনা পরিদর্শক আলামিন শেখ, মহাকালী পরিবার পরিকল্পনা পরিদর্শক মোতালেব শেখ সহ সদর উপজেলার তিন সংগঠনের সকল সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।