২৮/০৬/২০২৬ তারিখ দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ডে মনিটরিং করা হয়।

ভাই ভাই জেনারেল স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ পণ্য দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। প্রতিষ্ঠানটির মালিক কামরুল ইসলাম কে পাচ হাজার টাকা জরিমানা করা হয়।
আরিয়ান ট্রেডার্সে মনিটরিং কালে দেখা যায় যে, পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। দোকানটির মালিক মোজাম্মেল মোল্লা কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
দেলোয়ার স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। দোকানটির মালিক মোস্তাকিম মোল্লাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান ও গজারিয়া থানা পুলিশের একটি টিম।