মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন

কাজী: মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের উদ্যোগে “বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬” সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. এম. মুজাহেরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সাঈদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ডা. মোহাম্মদ সুজন শরীফ এবং উপদেষ্টা ফখরুদ্দিন রাজি, ৫০ আর মাদ্রাসার প্রিন্সিপাল আবু জাফর, আদর্শ মাদ্রাসার প্রিন্সিপাল মাহবুবুর রহমান, মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, মুন্সিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতিকুর রহমান টিপু আরো অনেক সাংবাদিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস. এম. জাহিদ।

উল্লেখ্য, মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৯৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল, দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরে মূল্যবান বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে এবং এমন আয়োজনের জন্য মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

সর্বোপরি, জ্ঞানভিত্তিক ও মেধাবী প্রজন্ম গঠনের লক্ষ্যে মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের এ উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *