টাইফয়েড টিকা ২০২৫ – টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 ফরম

আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী /এবং স্কুল পর্যায়ে শিশু শ্রেণী থেকে ৯ম শ্রেনী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় (EPI) টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকা পেতে হলে প্রত্যেক শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। তাই যে শিশুর ডিজিটাল জন্মনিবন্ধন নাই তারা দ্রুত ডিজিটাল জন্মনিবন্ধন সনদ করে নিন।

মনে রাখবেন, সরকারি ব্যবস্থাপনায় আপনার শিশুকে টাইফয়েড টিকা দিতে হলে ডিজিটাল জন্মনিবন্ধন নিশ্চিত করুন এবং পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় টাইফয়েড টিকা দেওয়ার সময়সূচী ঘোষিত হবার পর টিকা দেওয়ার জন্য শিশু ও ডিজিটাল জন্মনিবন্ধন সনদ সহ EPI সেন্টারে নিয়ে আসুন।

 

https://vaxepi.gov.bd এই সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করুন। ইতিমধ্যে আপনারা জানেন যে জরায়ুমুখের ক্যান্সার এইচপিভি(HPV) ভ্যাকসিন দেওয়া হয়েছিল। যারা তখন নিবন্ধন করেছেন তাদের আর নতুন করে নিবন্ধন লাগবেনা। তারা vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে লগইন করবেন এবং টাইফয়েড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যাদের করা নাই তারা দুইবার এ কাজটি করতে হবে।প্রথমে নিবন্ধন করতে হবে এবং দ্বিতীয়বার টাইফয়েডের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যারা পূর্বে রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু মোবাইল নাম্বার ভুলে গেছেন তারা ফরগেট মোবাইল নাম্বার অপশনে গিয়ে মোবাইল নাম্বার বের করতে পারবেন।না পারলে মোবাইল নাম্বার পরিবর্তন করে লগইন করতে পারবেন।শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করলেই বুঝতে পারবেন।

টাইফয়েডের ঝুঁকির কারণগুলি কী কী?

টাইফয়েড একটি গুরুতর অসুস্থতা যা প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে। শিশুদের এই রোগের ঝুঁকি বেশি। নীচে তালিকাভুক্ত ঝুঁকির কারণগুলি সংক্রমণের সম্ভাবনা বাড়ায়।

  1. অস্বাস্থ্যকর জীবনযাত্রার অবস্থা
  2. দরিদ্র স্যানিটেশন
  3. ক্ষতিগ্রস্ত এলাকায় ঘন ঘন ভ্রমণ
  4. টাইফয়েডে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা

টাইফয়েড জ্বর কিভাবে নির্ণয় করবেন?

টাইফয়েড নির্ণয়ের মধ্যে রয়েছে:

  1. সালমোনেলা টাইফির বিরুদ্ধে অ্যান্টিবডি পরীক্ষা করা
  2. জ্বর পরীক্ষা করার জন্য ল্যাবরেটরি পরীক্ষা
  3. রক্ত, মল এবং প্রস্রাবের নমুনা
  4. অস্থি মজ্জা পরীক্ষা
  5. রক্ত সংস্কৃতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *