কাজী: ০১/০৯/২০২৫ তারিখ দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার মুক্তারপুর এলাকায় মনিটরিং করা হয়।

রোলার আইসক্রিম ফ্যাক্টরি তে মনিটরিং কালে দেখা যায় যে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করা হচ্ছে। প্রতিষ্ঠানটির ম্যানেজার সাজ্জাদুল ইসলাম কে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় আইসক্রিম প্রস্তুত করবার নির্দেশ দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *