কাজী: মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ দুই বছর মেয়াদী কার্যকরী পরিষদের নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
শনিবার ১১ ই অক্টোবর বিকাল ৪ টায় মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে অনলাইন প্রেসক্লাবের নির্বাচন পরিচালনায় নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার কে এম সাইফুল্লাহ ভূঁইয়া,প্রিজাইডিং অফিসার মাহবুব আলম জয় এ চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ২৫ শে অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।সকাল ১০টা থেকে বিকাল ৩টায় ভোট গ্রহণ চলবে।
মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের কার্যকরী পরিষদে ৭টি পদের মধ্যে ৫ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় হয়েছেন প্রার্থীরা । বাকি দুইটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।