কাজী বিপ্লব হাসান: মুন্সীগঞ্জে ‘টাইফয়েড টিকাদান বিষয়ে দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস।
এ সময় ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’-এর অংশ হিসেবে আয়োজিত এই কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক গাজী সরিফা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন প্রচার ও সমন্বয় কর্মকর্তা ডালিয়া ইয়াসমিন।

এ কর্মশালায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জসীম উদ্দিন ভূঁইয়া, জেলা তথ্য অফিসার রহিমা আক্তার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা চৌধুরী মোরশেদ আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সাহাবউদ্দিন, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাসির উদ্দিন জুয়েল, সহ সভাপতি গোলজার হোসেন, সাবেক সভাপতি শহিদ হাসান তুহিন, কাজী ছাব্বির হাসান, আরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ভবতোশ চৌধুরী নুপুর, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী প্রতিবছর বিশ্বে ৯০ লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং প্রায় ১ লক্ষ ১০ হাজার লোক মৃত্যুবরন করেন। এর মধ্যে দক্ষিন এশিয়া ও আফ্রিকায় বসবসাকারি মানুষ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে উন্নত দেশসমূহে এই রোগের প্রাদুর্ভব অনেক কম হলেও বাংলাদেশসহ অনেক উন্নয়শীল দেশে অন্যতম জনস্বাস্থ্য সমস্য হচ্ছে এই টাইফয়েড। তাই সরকার থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এই টিকাদার ক্যাম্পেইন শুরু হচ্ছে। আগামী ১২ই অক্টোবর থেকে ১৩ই নভেম্বর ২০২৫ পর্যন্ত এই টাকাদান ক্যাম্পেইন চলবে। ০৯ মাস থেকে ১৫ বছরের কমবয়সি সকল শিশু এই টিকাদানের আওতায় রয়েছে। মুন্সীগঞ্জ জেলায় সর্বমোট ৪ লক্ষ ৬৯ হাজার শিশু কিশোরকে এই টাকাদান ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৮৫,৬৪৬ জন, টংগিবাড়ী উপজেলায় ৭০,৪৭৩ জন, সিরাজদিখান উপজেলায় ৮৮,৭২৭ জন, শ্রীনগর উপজেলায় ৯০,০৫১ জন, লৌহজং উপজেলায় ৫০,০০৪ জন, গজারিয়া উপজেলায় ৫০,৪৭৭ জন এবং মুন্সীগঞ্জ পৌরসভায় ৩৩,৪৪৮ জন শিশু কিশোরকে এই টিকা দেওয়া হবে। মুন্সীগঞ্জ জেলায় সর্বমোট ১,৬৭৩ টি কেন্দ্র হতে এই টিকা দেওয়া হবে। এর মধ্যে সদর উপজেলায় ২৭৩ টি কেন্দ্র, টংগিবাড়ী উপজেলায় ২২৩ টি কেন্দ্র, সিরাজদিখান উপজেলায় ৩৭৪ টি কেন্দ্র, শ্রীনগর উপজেলায় ৩১৬ টি কেন্দ্র, লৌহজং উপজেলায় ২৫৮ টি কেন্দ্র, গজারিয়া উপজেলায় ১৩০ টি কেন্দ্র ও মুন্সীগঞ্জ পৌরসভায় ৯৯ টি কেন্দ্র হতে এই টিকা দেওয়া হবে।