মুন্সীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জ সদরের কালিরচর এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ মো. সেলিম বেপারী (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১ ই ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কালিরচর মো. নুরু মিয়া মোল্লার বাড়ির সামনের পাঁকা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় এসআই (নি.) রাশেদ মুন্সির নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক সেলিম বেপারীর দেহ তল্লাশিকালে তার কাছে থাকা একটি কালো জিপার ও নীল পলিথিন থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কাজী ‍হুমায়ুন রশিদ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, আটক সেলিম বেপারী কালিরচর এলাকার মৃত সেকেন্দার বেপারীর ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *