কাজী মুহাম্মদ মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মেঘনা নদীতে ব্যাপক মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। বালু উত্তোলনে সহযোগিতার অভিযোগে ১১ জন শ্রমিককে প্রাথমিকভাবে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ড্রেজার মালিকপক্ষ উপস্থিত হলে তাদের মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং শ্রমিকদের ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলনে সহায়তা না করার মুচলেকা নিয়ে মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে গজারিয়া সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন শাহরিয়ার ও তার টিম এবং চর আব্দুল্লাহপুর ও মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির সহযোগিতায় চর ঝাপটা, চরকেওয়ার ইউনিয়ন ও মুন্সীগঞ্জ সদর এলাকার মেঘনা নদীর তিনটি স্পটে এ অভিযান চালানো হয়।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *