কাজী বিপ্লব হাসান: জুলাই গণঅদ্ভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মুন্সীগঞ্জে আন্তঃউপজেলা ফুটবল ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জুলাই মুন্সীগঞ্জ স্টেডিয়ামে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করা হয়েছে। বিকাল ৪ টায় মুন্সীগঞ্জ স্টেডিয়ামে উদ্ভোধনি খেলায় প্রথম মাঠে খেলতে নামে সদর উপজেলা ও টংগীবাড়ি উপজেলা।

এই খেলাতে ১-০ গোলে সদর উপজেলা টংগীবাড়ি উপজেলাকে হারিয়ে জয় লাভ করে। অপর খেলায় মাঠে খেলতে নামে লৌহজং উপজেলা ও গজারিয়া উপজেলা। এই খেলাতে ৩-১ গোলে গজারিয়া উপজেলা লৌহজং উপজেলাকে হারিয়ে জয় লাভ করে ৬ দিন ব্যাপি এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২ রা আগষ্ট ২০২৫। জেলা প্রসাষক ফাতুমাতুল জান্নাত উক্ত টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোদন করেন। বিশেষ অতিথি হিসেবে উস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুুপার। প্রধান অতিথি ফাতেমাতুল জান্নাত বলেন, তরুণ ও কিশোর দের পড়াশোনর পাশাপাশি ক্রিড়াই মানমানসিকতা ঠিক রাখে। মাদকের ভয়াবহতা থেকে বের হয়ে এসে তরুণ ও কিশোর রা যাতে খেলাধুলার প্রতি আগ্রহী হতে পারে। এই জন্যই তাদের নিয়ে এই আয়োজন। এখান থেকে বড় বড় খেলোয়ার একদি তৈরি হবে।