মুন্সীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে

কাজী: মুন্সীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে।  ২৬ শে আগস্ট মঙ্গলবার বিকাল৪টা  শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে  টুর্নামেন্টের  উদ্বোধন অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রিড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায়  টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবউপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।সভাপতিত্বে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের  টুর্নামেন্ট অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফ উল্লাহ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন,  ৬ টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ।

অনুষ্ঠানের প্রধান অতিথি শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, শিক্ষার পাশাপাশি সকলকেই খেলাধুলায় আগ্রহী হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতে আকর্ষণীয় করতে হবে। এতে তারা মাদকের মত ভয়াবহতা থেকে দূরে থাকতে পারবে। তাছাড়া ক্রীড়া মানুষের শারীরিক ও মানসিক প্রশান্তির ঘটায়। এইসব দিক বিবেচনা করেই সরকার এই জেলা প্রশাসন গোলকাপের আয়োজন করেছে। এই খেলা থেকেই একদিন জাতীয় পর্যায়ে খেলার যোগ্য খেলোয়াড় বের হয়ে হয়ে আসবে এই শহর থেকে ।  উদ্বোধনী দিনে মাঠে খেলতে নামে সদর উপজেলা ও সিরাজদিখান উপজেলা।

পূর্ণ সময়ের মধ্যে কেউই গোল করতে পারেনি।তারপর অতিরিক্ত সময়ে ট্রাইবিকরে খেলা হয়।এতে সদর উপজেলা ৪-২ গোলে সিরাজদিখান উপজেলা কে হারিয়ে জয় লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *