চার হাজার টাকা জরিমানা করা হয়

কাজী: ২৬/০৮/২০২৫ তারিখ দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ি উপজেলার কামারখাড়া বাজার এলাকায় মনিটরিং করা হয়।
সুমন ফার্মেসি তে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসি তে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। ফার্মেসির মালিক মোহাম্মদ সুমনকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

স্বপন সুইটমিটে মনিটরিং কালে দেখা যায় যে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই প্রভৃতি খাদ্য দ্রব্য প্রস্তুত করা হচ্ছে। প্রতিষ্ঠানটির মালিক স্বপন ঘোষ কে চার হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করবার নির্দেশ দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টংগিবাড়ি থানা পুলিশের একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *