কাজী : বহুল প্রচারিত জাতীয় দৈনিক কালবেলা এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২ টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক কালবেলার প্রতিনিধি মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক মো. আরিফ উল ইসলাম, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, মুন্সীগঞ্জ প্লেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি সোনিয়া হাবিব লাবনী, দৈনিক কালবেলা প্রত্রিকার মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ, মাই টিভির জেলা প্রতিনিধি শেখ মোহাম্মদ রতন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান জুয়েল, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, নিউজ ২৪-এর স্টাফ করেসপন্ডেন্ট শুভ ঘোষ, যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত রায়হান সাকিব, মোহাম্মদ জুনায়েদ, বাংলাদেশ বেতারের প্রতিনিধি নাজরুল হাসান ছোটনসহ আরও অনেক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভ কামনা জানিয়ে ও উত্তরোত্তর সফলতা কামনা করেন আলোচকবৃন্দ। একই সাথে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধির সাহসী ভূমিকার কথা স্মরণ করে পত্রিকাটি আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় আশা ব্যক্ত করেন বক্তারা। আলোচনা সভা শেষে কেক কেটে আনন্দমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।