ক. প্রথম চীন জাপান যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর: প্রথম চীন-জাপান যুদ্ধ ১৮৯৪ সালের ১ আগস্ট শুরু হয়।
খ. চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংস্থা কোনটি?
উত্তর: চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংস্থা জাতীয় গণ-কংগ্রেস।
গ. জাপানের আইনসভার উচ্চ কক্ষের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তর: জাপানের আইনসভার উচ্চ কক্ষের সদস্যরা ৬ বছরের জন্য নির্বাচিত হন।
ঘ. চীনের বিচারব্যবস্থা কয় স্তরবিশিষ্ট?
উত্তর: চীনের বিচারব্যবস্থা চার স্তরবিশিষ্ট।
ঙ. চীনের মহান সর্বহারা সাংস্কৃতিক বিপ্লবের নেতা কে ছিলেন?
উত্তর : চীনের মহান সর্বহারা সাংস্কৃতিক বিপ্লবের নেতা মাও সেতুং ছিলেন।
চ. জাইবাতসু কী?
উত্তর : জাইবাতসু হলো জাপানের প্রভাবশালী বৃহৎ ব্যবসায়ী গ্রুপ।
ছ. ডগলাস ম্যাক আর্থার কে ছিলেন?
উত্তর: ডগলাস ম্যাক আর্থার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনা প্রধান ছিলেন।
জ. ‘The Korean Constitution’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘The Korean Constitution’ গ্রন্থের লেখক ইউ জিন ও (Yoo Jin-Oh)।
ঝ. জাপানের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন?
উত্তর: জাপানের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন জাপানের সম্রাট।
ঞ. প্রথম কোরীয় প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৮ সালে।
ট. কোরীয় যুদ্ধের সময়কাল কত?
উত্তর: কোরীয় যুদ্ধের সময়কাল ১৯৫০-৫৩ সাল পর্যন্ত।
ঠ. PRC এর পূর্ণরূপ কী?
উত্তর: PRC এর পূর্ণরূপ: Peoples Republic of China.
বোর্ড-২০২২
ক. ‘The New Democracy’- গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘The New Democracy’- গ্রন্থটির লেখক মাও সেতুং।
খ. চীনা কমিউনিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: চীনা কমিউনিস্ট পার্টি ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়।
গ. গণকমিউন কী?
উত্তর: চীনে প্রবর্তিত অর্থব্যবস্থাকে ‘গণকমিউন’ বলে।
ঘ. চীনের গণমুক্তিফৌজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: চীনের গণমুক্তিফৌজ ১৯২৭ সালের ১ আগস্ট প্রতিষ্ঠিত হয়।
ঙ. জাপানের আইনসভার কক্ষ দুটির নাম কী?
উত্তর: জাপানের আইনসভার কক্ষ দুটির নাম প্রতিনিধিসভা এবং পরামর্শসভা।
চ. জাপানের দুটি রাজনৈতিক দলের নাম লেখ।
উত্তর: জাপানের দুইটি রাজনৈতিক দলের নাম হলো: ১. লিবারাল ডেমোক্রেটিক পার্টি ও ২. জাপানিজ কমিউনিস্ট পার্টি।
ছ. জাপানের রাষ্ট্র প্রধানের পদবি কী?
উত্তর: জাপানের রাষ্ট্রপ্রধানের পদবি সম্রাট।
জ. বিশ্বের সর্ববৃহৎ আইনসভা কোনটি?
উত্তর: বিশ্বের সর্ববৃহৎ আইনসভা চীনের গণকংগ্রেস।
ঝ. জাপানের প্রধান বিচারপতি কীভাবে নিযুক্ত হন?
উত্তর: জাপানের প্রধান বিচারপতি মন্ত্রিসভা কর্তৃক মনোনীত হবার পর সম্রাট কর্তৃক নিযুক্ত হন।
ঞ. দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় নাম কী?
উত্তর: দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় নাম ‘Republic of Korea’.
ট. ‘Red Book’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Red Book’ গ্রন্থটির লেখক মাও সেতুং।
ঠ. দক্ষিণ কোরিয়ার প্রথম সংবিধান কবে গৃহীত হয়?
উত্তর: দক্ষিণ কোরিয়ার প্রথম সংবিধান ১৯৪৮ সালের ১২ জুলাই গৃহীত হয়।
বোর্ড-২০২১
ক. চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংস্থা কোনটি?
উত্তর: চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংস্থা জাতীয় গণ-কংগ্রেস।
খ. তাওবাদ কী?
উত্তর: খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর চীনের নাগরিক লাওৎসু নামক এক ব্যক্তি কতকগুলো প্রাকৃতিক নিয়মকে নিজস্ব চিন্তায় প্রকাশ করেন। তার এই চিন্তাধারাকে তাওবাদ বলে।
গ. জাপান কবে পার্ল হারবার আক্রমণ করে?
উত্তর: জাপান ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবার আক্রমণ করে।
ঘ. জাইবাৎসু অর্থ কী?
উত্তর: জাইবাৎসুর অর্থ সম্পৎশালী গোষ্ঠী।
ঙ. দক্ষিণ কোরিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি কে?
উত্তর: দক্ষিণ কোরিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন পার্ক জিউন হি (Park Geun Hye) ।
চ. সমাজতন্ত্র কী?
উত্তর: সমাজতন্ত্র হলো এমন একটি সমাজব্যবস্থা যেখানে উৎপাদিত উপাদানগুলোর উপর ব্যক্তির পরিবর্তে সমাজ বা রাষ্ট্র মালিক হয়।
ছ. ‘শত ফুল ফুটতে দাও’- কার নীতি?
উত্তর: ‘শত ফুল ফুটতে দাও’ মাও সেতুং এর নীতি।
জ. দক্ষিণ কোরিয়ার আইনসভার নাম কী?
উত্তর: দক্ষিণ কোরিয়ার আইনসভার নাম জাতীয় পরিষদ (National Assembly).
ঝ. NPC এর পূর্ণরূপ কী?
উত্তর: NPC এর পূর্ণরূপ: National Peoples Congress.
ঞ. মাঞ্চুরিয়া কোথায় অবস্থিত?
উত্তর: মাঞ্চুরিয়া চীনে অবস্থিত।
ট. দক্ষিণ কোরিয়া কখন স্বাধীনতা লাভ করে?
উত্তর দক্ষিণ কোরিয়া ১৯৪৮ সালের ১৫ আগস্ট স্বাধীনতা লাভ করে।
ঠ. জাপানের সরকার ব্যবস্থা কোন ধরনের?
উত্তর: জাপানের সরকার ব্যবস্থা সংসদীয় গণতন্ত্র।
বোর্ড-২০২০
ক. চীনা কমিউনিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে।
খ. কোরিয়া যুদ্ধের সময়কাল কত?
উত্তর: কোরিয়া যুদ্ধের সময়কাল ২৫ জুন ১৯৫০-২৭জুলাই ১৯৫৩ সাল পর্যন্ত।
গ. “মেইজি” শব্দের অর্থ কী?
উত্তর: মেইজি অর্থ ‘জ্ঞান দ্বীপ্তের শাসন’
ঘ. জাপানের সরকার প্রধান কে?
উত্তর: জাপানের সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
ঙ. গণ কমিউন কী?
উত্তরঃ গণ কমিউন হলো গণপ্রজাতন্ত্রী চীনের আঞ্চলিক আর্থ-রাজনৈতিক সংগঠন। এ সংগঠনটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়।
চ. চীনের গণমুক্তি ফৌজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরার চীনের গণমুক্তি ফৌজ ১৯২৭ সালের ১ আগস্ট প্রতিষ্ঠিত হয়।
ছ. ক্যান্টন কী?
উত্তর: ক্যান্টন হলো রাজনৈতিক বা প্রশাসনিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি উপবিভাগ।
জ. পুঁজিবাদ কী?
উত্তর: যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা স্বীকৃত এবং অবধি ব্যবসায়-বাণিজ্যের মাধ্যমে সম্পদ সংগ্রহের সুযোগ-সুবিধা বিদ্যমান তাকে পুঁজিবাদ বলা হয়।
ঝ. পার্ক জিউন-হাই কে?
উত্তর: পার্ক জিউন-হাই হলেন দক্ষিণ কোরিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি। তিনি দক্ষিণ কোরিয়া সাবেক রাষ্ট্রপতি পার্ক চুং-হি’র জ্যেষ্ঠা কন্যা।
ঞ. পলিটব্যুরো কী?
উত্তরার কেন্দ্রীয় কমিটির অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে কেন্দ্রীয় কমিটির যাবতীয় কাজকর্ম তদারকি ও সম্পাদন করার জন্য যে ক্ষুদ্রায়তন বিশিষ্ট সংস্থা থাকে তাকে পলিটব্যুরো বলা হয়।
ট. দক্ষিণ কোরিয়ার শাসনব্যবস্থা কোন ধরনের?
উত্তর দক্ষিণ কোরিয়ার শাসনব্যবস্থা হলো রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থা।
ঠ. USSRএর পূর্ণরূপ কী?
উত্তর: USSR এর পূর্ণরূপ- Union of Soviet Socialist Republic.
বোর্ড-২০১৯
ক. কনফুসিয়াস কে ছিলেন?
উত্তর কনফুসিয়াস হচ্ছেন প্রাচীন চীনের রাষ্ট্রচিন্তার প্রথম ও প্রধান পথিকৃৎ। তিনি চীনের প্রখ্যাত দার্শনিক ও ধর্মপ্রচারক।
খ. CPC এর পূর্ণরূপ কী?
উত্তর: CPC এর পূর্ণরূপ Communist Party of China.
গ. বিশ্বের সর্ববৃহৎ আইনসভা কোনটি?
উত্তর: চীনের জাতীয় গণকংগ্রেস।
ঘ. চীনের বিচার ব্যবস্থা কয় স্তরবিশিষ্ট?
উত্তর: চীনের বিচারব্যবস্থা চারস্তর বিশিষ্ট।
ঙ. জাপানের স্থানীয় নাম কী?
উত্তর: জাপানের স্থানীয় নাম নিহন বা নিপ্পন।
চ. জাপান কবে পার্ল হারবার আক্রমণ করে?
উত্তর: ১৯৪১ সালের ৭ ডিসেম্বর।
ছ. জাপানের রাষ্ট্রপ্রধানের পদবি কী?
উত্তর জাপানের রাষ্ট্রপ্রধানের পদবী সম্রাট।
জ. Liberal Democratic Party কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৫ সালের ১৫ নভেম্বর।
ঝ. জাইবাৎসু অর্থ কী?
উত্তর: জাইবাৎসু অর্থ সম্পদশালী গোষ্ঠী।
ঞ. দক্ষিণ কোরিয়া কবে স্বাধীন হয়েছিল?
উত্তর: ১৯৪৮ সালের ১৫ আগস্ট।
ট. দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় নাম কী?
উত্তর: দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় নাম হলো
Republic of Korea.
ঠ. দক্ষিণ কোরিয়ার আইনসভার নাম কী?
উত্তরা: জাতীয় পরিষদ।
বোর্ড-২০১৮
ক. চীনা কমিউনিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: চীনা কমিউনিস্ট পার্টি ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়।
খ. গণমুক্তি ফৌজ কী?
উত্তর: চীনের সামরিক বাহিনীকে বলা হয়, গণ মুক্তিফৌজ।
গ. চীনের ঐতিহাসিক লংমার্চ কবে শুরু হয়?
উত্তর: চীনের ঐতিহাসিক ‘লং মার্চ’ শুরু হয় ১৯৩৪ সালের অক্টোবর মাসে।
ঘ. পলিটব্যুরো কী?
উত্তর: কেন্দ্রীয় কমিটির অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে কেন্দ্রীয় কমিটির যাবতীয় কাজকর্ম তদারকি ও সম্পাদন করার জন্য যে ক্ষুদ্রায়তন বিশিষ্ট সংস্থা থাকে তাকে পলিটব্যুরো বলা হয়।
ঙ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর: ১৯৩৯-১৯৪৫ সাল।
চ. জাপানের প্রকৃত ক্ষমতার অধিকারী কে?
উত্তর: প্রধানমন্ত্রী।
ছ. জাপানের শাসনব্যবস্থা কোন ধরনের?
উত্তর: জাপানের শাসনব্যবস্থা সংসদীয় গণতন্ত্র।
জ. জাপান কবে স্বাধীনতা লাভ করে?
উত্তরঃ জাপান ১৯৫২ সালে ২৮ এপ্রিল স্বাধীনতা লাভ করে।
ঝ. LDP এর পূর্ণরূপ কী?
উত্তর: LDP-এর পূর্ণরূপ: Liberal Democratic Party.
ঞ. দক্ষিণ কোরিয়ার দলব্যবস্থা কোন ধরনের?
উত্তর: দক্ষিণ কোরিয়ার দলব্যবস্থা বহুদলীয়।
ট. দক্ষিণ কোরিয়ার আইনসভার নাম কী?
উত্তর: জাতীয় পরিষদ।
ঠ. কোরিয়া যুদ্ধের সময়কাল কত?
উত্তর: কোরিয়া যুদ্ধের সময়কাল ২৫ জুন ১৯৫০-২৭ জুলাই ১৯৫৩ সাল।
বোর্ড-২০১৭
ক.
কনফুসিয়াস কে ছিলেন?
উত্তর : কনফুসিয়াস হচ্ছেন প্রাচীন চীনের রাষ্ট্রচিন্তার প্রথম ও প্রধান পথিকৃৎ। তিনি চীনের প্রখ্যাত দার্শনিক ও ধর্মপ্রচারক।
খ. চীনের গণমুক্তি ফৌজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯২৭ সালের ১ আগস্ট।
গ. চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংস্থা কোনটি?
উত্তর: চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংস্থা জাতীয় গণ-কংগ্রেস।
ঘ. চীনের গণ কমিউন কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: চীনের গণ কমিউন ১৯৫৮ সালের আগস্ট মাসে প্রতিষ্ঠিত হয়।
ঙ. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল লিখ।
উত্তর: ১৯৩৯-১৯৪৫ সাল।
চ. জাপানের সরকার প্রধান কে?
উত্তর: জাপানের সরকার প্রধান প্রধানমন্ত্রী।
ছ. জাপানের আইনসভার উচ্চ কক্ষের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তর: ৬ বছরের জন্য।
জ. ‘মেইজি’ শব্দের অর্থ কি?
উত্তর: মেইজি শব্দের অর্থ ‘জ্ঞান দ্বীপ্তের শাসন’।
ঝ. জাপানের প্রতিনিধিসভার সদস্য সংখ্যা কত?
উত্তর: জাপানের প্রতিনিধিসভার সদস্যসংখ্যাক ৪৮০ জন।
ঞ: কোরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছে?
উত্তর: ১৯৫০-৫৩ সালে।
ট. প্রথম কোরীয় প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়েছে?
উত্তর: ১৯৪৮ সালে।
ঠ. দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানের পদ