আবু সাঈদ (সৌরভ):পদ্মা সেতু (উত্তর) থানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে পুলিশ সুপার, মুন্সীগঞ্জের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
এসআই (নিরস্ত্র) পলাশ কান্তি রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু উত্তর থানার বিপরীত পাশে খানবাড়ী টু ঢাকা এক্সপ্রেসওয়ের সংলগ্ন খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।
অভিযানে শমসের আলী (৩২), মোঃ রানা (৩৮) এবং অছির উদ্দিন (৪০) নামে তিনজনকে আটক করা হয়। তল্লাশিকালে তাদের দেখানো মতে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বোতলগুলোতে Rx Triprohlidine Hydrochloride & Codine Phosphate Cough Syrup PHENSEDYL লেখা ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের ওজন ৪০,০০০ মিলিলিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ টাকা।
উপস্থিত সাক্ষীদের সামনে ফেন্সিডিলগুলো জব্দতালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় পদ্মা সেতু (উত্তর) থানায় এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে এবং নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
[14:45, 11/19/2025] Kazi Hasan: সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক – সৈয়দা নুরমহল আশরাফী
নোট- ছবি সংযুক্ত
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক – হিসাবে মন্তব্য ব্যক্ত করলেন মুন্সীগঞ্জের নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। মত বিনিময় সভায় সুন্দর, সমৃদ্ধময় মুন্সীগঞ্জ গঠনে জেলার সকল সংবাদকর্মীদের সহযোগিতা চাইলেন তিনি। বুধবার (১৯ শে নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় মুন্সীগঞ্জে নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় এ
এসব কথা বলেন । মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক জেলার সাংবাদিকদের সাথে পরিচিতির পাশাপাশি সাংবাদিকদের কাছে থেকে জেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সমস্যা সমাধানে কথা বলেন।
নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আরো বলেন, মুন্সীগঞ্জ আমার নিজের জেলার মতোই। এ জেলার সমস্যা সমাধানে অবশ্যই দ্রুত কার্যক্রম গ্রহন করা হবে। ২০২৬ সালের নির্বাচন আমাদের জন্য অনেক বড় চ্যালেন্জের। সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা ও সঠিক তথ্য উপস্থাপনের অনুরোধ করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান ( শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উল্লাহ (রাজস্ব) এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আবু সাঈদ (সৌরভ)