মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আবু সাঈদ (সৌরভ)মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের গলায় রশি বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০-৩৫ হতে পারে বলে জানিয়েছে পুলিশের। শনিবার (২২ শে নভেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়দের তথ্য সুত্রে জানা যায়, দুপুরের দিকে নদীতে কচুরিপানার মাঝে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন কুমিল্লার চালিভাঙ্গা নৌ-পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক নুরুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। গলায় রশি বাঁধা ও পেটে কোপের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, লাশটা ৪- ৫ দিন যাবৎ ভাসমান অবস্থায় ছিল।

এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশের ইনচার্জ শরজিৎ কুমার জানান, এলাকাটি চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির কাছাকাছি হওয়ায় তাঁরা উদ্ধার করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *