মুন্সীগঞ্জ-১ আসনে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বিএনপি প্রার্থীর সমাবেশ

আবু সাঈদ দেওয়ান সৌরভ মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জ-১ আসনে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সমাবেশ করেছের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। রবিবার বিকালে সিরাজিদখান উপজেলার শেখরনগর মাঠে এসমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রায় ১০হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সকলে মিলে বৈষম্য আর ভেদাভেদহীন রাষ্ট্রগঠন করতে হবে। সাম্প্রদায়িক শক্তিকে মাথাচাড়া দিতে দেওয়া যাবে না। সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ংকর।

শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, রাষ্ট্রের উন্নয়নের জন্য আসন্ন নির্বাচনে সবাইকে ধানের শীষে প্রতীকে ভোট দিতে হবে। এদিকে বক্তব্যে দুজনই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চান। কর্মসূচিতে পূজা উদযাপন পরিষদ সহ হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মুন্সীগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *