মুন্সীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে নিধন

আবু সাঈদ (সৌরভ)মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বড় রায়পাড়া গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে সাড়ে তিন লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাছ চাষী সিয়াম জানান, শখের বশেই মাছ চাষ শুরু করেছিলাম । স্বাবলম্বী হওয়ার আশায় গত প্রায় ৬ মাস আগে পুকুরটিতে দুই লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়েছিলাম । ছয় মাসে মাছের খাবারসহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে আরো প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়েছে। এখনো পর্যন্ত মাত্র ৩০ হাজার টাকার মাছ বিক্রি করেছি। পুকুরে অবশিষ্ট মাছ অন্তত সাড়ে তিন লক্ষ টাকা বিক্রির আশা ছিল আমার। বৃহস্পতিবারের সকালে দেখি সব মাছ মরে ভেসে আছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। এই ঘটনায় জড়িতদের উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ জানান, বিষয়টি আমার জানা নেই, খোঁজখবর নিয়ে দেখছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *