কাজী: ০৪/১২/২০২৫ তারিখ দুপুর সাড়ে বারোটা থেকে দুইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজার এলাকায় মনিটরিং করা হয়।
আলী বেকারি তে মনিটরিং কালে দেখা যায় যে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি, কেক প্রস্তুত করা হচ্ছে। বেকারি টির মালিক মোঃ ওসমান গনি কে পাচ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করবার নির্দেশ দেয়া হয়।
মেসার্স আলমগীর এন্ড ব্রাদার্স এ মনিটরিং কালে দেখা যায় যে, আলুর বীজ বিক্রি করা হচ্ছে কিন্তু মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। দোকানটির মালিক মোঃ আলমগীর হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং মূল্য তালিকা প্রদর্শন করবার নির্দেশ দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগীতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা ও টংগিবাড়ি থানা পুলিশের একটি টিম।