পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

আবু সাঈদ (সৌরভ)মুন্সীগঞ্জ প্রতিনিধি: “নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ৪র্থ পর্যায়ের ১৭ তম ব্যাচের ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ই ডিসেম্বর) মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে ৪র্থ পর্যায়ের ১৭ তম ব্যাচের ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মো: মেনহাজুল আলম পিপিএম।

তথ্য সুত্রে জানা যায়,
৪র্থ পর্যায়ের ১৭ তম ব্যাচের এই প্রশিক্ষণ কোর্সে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণার্থীদের নির্বাচনি দায়িত্বে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, দৃঢ়তা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব কামরান হোসেন মহোদয়সহ প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *