কাজী মুহাম্মদ মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পড়েছিলো ফারুক হালদার (৪২) নামে একজনের লাশ। শনিবার (১৩ডিসেম্বর) দুপুরে মেঘনা গৌমতী সেতুর গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পাখির মোড়ের সামনে সেতুর ঢালে ঢাকা-গামী রোডে তার লাশ পাওয়া যায়। নিহত ফারুক হাওলাদার মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিন বাঁশগারি(মধ্য চর) গ্রামের আইন উদ্দিন হাওলাদার ছেলে।
স্থানীয়রা জানায়, বাউশিয়া পাখি পয়েন্ট এলাকায় থেকে ব্রীজের ঢালে একটা লাশ পড়ে আছে। ধারণা করা হচ্ছে এক্সিডেন্ট হয়েছে।
নিহতের ছোট বোন রোজিনা আক্তার জানায়, আমার ভাই শনির আখড়ার শেখদি এলাকায় চায়ের দোকানদার ছিল। শুনেছি স্থানীয়দের সাথে মোটর সাইকেল যুগে ঘুরতে বাহির হয়। কিন্তু পুলিশের খবরে এখানে আসি আমরা। তবে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য নেই। সে কি ভাবে মারা গেছে। মোটরসাইকেল দূর্ঘটনায় নাকি রাস্তা পারাপার হওয়ার সময়।
ভবেরচর হাইওয়ে থানার সার্জেন্ট আহসান হাবীব জানান, দুপুর ১:৪৫ মিনিটে এক ব্যক্তি ফোন দিয়ে জানায় এক্সিডেন্ট করে এক ব্যক্তির লাশ পরে আছে। তারপর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। তবে ঘটনাস্থলেই মৃত অবস্থায়ই ছিল।
ঘটনার সততা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: শওকত হোসেন জানান, নিহতের স্বজনরা এসেছে। তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।