কাজী বিপ্লব হাসান : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন এর সর্বস্তরের জনগন এর ব্যানারে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রবিবার ১৪ই ডিসেম্বর বিকালে উপজেলার রশুনিয়া ইউনিয়ন বিএনপি-এর আয়োজনে ঈদগা মাঠে এ দোয়ার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও দোয়া পরিচালনা করেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানক ও গুলিবিদ্ধ হাদির জন্য এবং দেশবাসীর জন্য দোয়া করা হয়। প্রধান অতিথি শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার সুস্থতার জন্য আজকে এ আয়োজন। দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আগামী ১২ই ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনটি তিনি যেন সুস্থতার সাথে দেখতে পারেন আমরা সবাই এই কামনা করছি এবং গুলিবিদ্ধ হাদি ভাই যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। রশুনিয়া ইউনিয়ন বিএনপি-এর সভাপতি খিজির চৌধুরীর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপি-এর সাধারণ সম্পাদক হায়দার আলী, বিএনপি জেলা কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন বাদল, উপজেলা বিএনপি-এর সহ-সভাপতি মোতাহার হোসেন, সিরাজদিখান উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিক সাহাদাত সিকদার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক সুমন খান, সিরাজদিখান উপজেলা বিএনপি-এর ১৪টি ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ আরও বিএনপি-এর কর্মীবৃন্দ। অনুষ্ঠানে রশুনিয়া ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকুুন মাওলানা মনির হোসেনের নেতৃত্বে প্রায় ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।