আবু সাঈদ (সৌরভ) মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর ২০২৫ খ্রিঃ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ই ডিসেম্বর ) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক জনাব সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুন্সীগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় জেলার আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরেন।
পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম বলেন, নিরপেক্ষতা, সততা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সাথে জেলার সকল নাগরিকের নিরাপত্তা প্রদান, ট্রাফিক ব্যবস্থাপনা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ অব্যাহত রাখতে জেলা পুলিশের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। তিনি তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিটির উপস্থিত সদস্য বৃন্দের পাশাপাশি জেলার সকল নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন।