হাদির মৃত্যুর প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ

আবু সাঈদ (সৌরভ): ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে মুন্সীগঞ্জে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (১৯ ই ডিসেম্বর) জুমার নামাজ শেষে মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট এসে শেষ হয়।

এ সময় তারা ‘তুমি কে আমি কে? হাদি, হাদি’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’, ‘ফ্যাসিবাদের ঠিকনা এই বাংলায় হবে না,’ ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন।

বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হাদীকে হত্যা করা হয়েছে । হাদীকে হত্যা করে আধিপত্যবিরোধী লড়াই বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তারা। অবিলম্বে খুনীদের গ্রেপ্তার এবং তাদের পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা আরও বলেন,দেশের আগামী নির্বাচন বানচাল করার একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে উল্লেখ করে গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ( পিপি) এডভোকেট মো. হালিম হোসেন, সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব রোকনউদ্দৌলা রাফসান রাফি
,জুলাই মঞ্চের আহবায়ক রায়হান রাব্বি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব নোমান আল মাহমুদ প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *