কাজী মুহাম্মদ: অনুষ্ঠানে হেফজুল কোরআন ও আমপারা থেকে নাজেরা ছাত্রদের সবক প্রদান ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় মাদ্রাসার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার মারকাজ মসজিদের খতিব মুফতি হাসানুল হক সাহেব , মুফতি উমায়ের আহমেদ, মুন্সিগঞ্জ শহর জামে মসজিদের মুহতামিম, ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আবরারুল হক হাতেমী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ফরিদ উদ্দিন আাযাদী, মুফতি মামুন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, মাদ্রাসার সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আরিফ হোসেন (দর্পণ), মুন্সিগঞ্জ তাবলীগ জামাতের আমির ইঞ্জিনিয়ার জাহিদ হোসেন, হাজী আমানুল্লাহ খান,আরিফ হোসেন লিটন প্রমুখ। এছাড়াও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাদ্রাসার যারা ভালো ফলাফল করেছে তাদেরকে পুরস্কৃত করা হয়।