কাজী: ২১/১২/২০২৫ তারিখ দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার সদর হাসপাতাল রোড এলাকায় মনিটরিং করা হয়।
নাজমা বেকারি তে মনিটরিং কালে দেখা যায় যে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট, পাউরুটি প্রভৃতি খাদ্য দ্রব্য প্রস্তুত করা হচ্ছে। বেকারি টির ম্যানেজার মোহাম্মদ হাসান কে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করবার নির্দেশনা দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূরে আলম সোহাগ ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।