ডিবি পরিচয়ে বাস থামিয়ে সাড়ে ৯ লাখ টাকা ডাকাতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে দিনে দুপুরে চলন্ত বাস থামিয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় সাড়ে ৯ লাখ টাকা ও একটি মোবাইল ফোন সেট ডাকাতির অভিযোগ ওঠেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি ফ্লাইওভারের উপর এই ঘটনা ঘটে।

তথ্য সুত্রে জানা যায়, মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চরের স্বর্ণ ব্যবসায়ী লিটন পাল (৪০) ঢাকায় স্বর্ণ বিক্রি করে দুপুর ৩ টার দিকে গুলিস্থান থেকে প্রচেষ্টা বাসে উঠে পাচ্চরের দিকে রওনা দেয়। বাসটি দুপুর সাড়ে ৩টার দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি ফ্লাইওভারের উপরে পৌছলে একটি মাইক্রোবাস সামনে থেকে ব্যারিকেট দেয়। এসময় অজ্ঞাতনামা ৪/৫ জন ডিবি পুলিশ পরিচয়ে বাসে উঠে জানায় লিটন পাল মামলার আসামী। এসময় তারা লিটন পালকে মাইক্রোতে তুলে নিয়ে মারধর করে স্বর্ণ বিক্রির ৯ লাখ ৫২ হাজার টাকা ও একটি স্যামসাং মোবাইল ফোন সেট কেড়ে নেয়। পরে বিভিন্ন স্থানে ঘুরিয়ে ডাকাত দলের সদস্যরা তাকে পদ্মা সেতুর উত্তর থানার কুমার ভোগ এলাকায় রাস্তার পাশে নামিয়ে দেয়। পরে তিনি শ্রীনগর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়া জানান, লিখিত অভিযোগ পাওয়া পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *