বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতসহ সমমনা দলের সঙ্গে ভোটের সিদ্ধান্ত

 অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তফসিল ঘোষণার পর নির্বাচন বানচাল করতে আধিপত্যবাদী শক্তি চেষ্টা করছে। তারা শরিফ ওসমান হাদীকে হত্যা করেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তফসিল ঘোষণার পর নির্বাচন বানচাল করতে আধিপত্যবাদী শক্তি চেষ্টা করছে। তারা শরিফ ওসমান হাদীকে হত্যা করেছে। এমন উদ্ভুদ পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের ব্যক্তিদের টার্গেট করা হচ্ছে। এই অবস্থায় আধিপত্যবাদী শক্তি ঠেকাতে আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। এই ঐক্যের জন্যই জামায়াতসহ সমমনা দলের সঙ্গে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল রোববার রাতে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ জানান, দলের সংখ্যাগরিষ্ঠ নেতার মতামতের ভিত্তিতে নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকেই বলে এসেছি আমরা আসন্ন নির্বাচনে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই। সে অনুযায়ী আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা চলছিল। আমরা সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম। পরবর্তীতে সংস্কার প্রশ্নে আরো দুই দলের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছিল। তখন আমরা বলেছিলাম এই ৩ দল মিলে যে সংস্কার জোট, আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী হত্যার মধ্য নিয়ে নির্বাচনী প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *