মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জে ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ০৩ জনকে আটক করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। রবিবার (৪ ই জানুয়ারি) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর ( বানিয়া বাড়ি) এলাকা ও কুমারভোগ পূর্নবাসন কেন্দ্র এলাকা থেকে আটক করে।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়,
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি- উত্তর) এর পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) কামরুল হাসান পিপিএম ও সঙ্গীয় ফোর্সসহ শ্রীনগর থানাধীন উত্তর বালাসুর বানিয়া বাড়ীতে অভিযান পরিচালনা করে মো. সাকিব খান (২২) কে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত আসামী মো. সাকিব খান এর দেয়া তথ্যের ভিত্তিতে পদ্মাসেতু উত্তর থানাধীন কুমারভোগ পূর্ণবাসন কেন্দ্র হতে মো. কাসেম (৩৬) ও মো. জাকির মোল্লা (৩০) কে মুন্সীগঞ্জ দ্বয়কে ০১ কেজি ৩০০ গ্রাম গাজাসহ আটক করা হয়।
সর্বমোট ০৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ উক্ত ০৩ জনকে গ্রেফতার করা হয়।
আটক মো. সাকিব খান মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উওর বালাসুর এলাকার মো. আরশাদ খানের ছেলে। অপর জাকির মোল্লা পদ্মা সেতু উওর থানার কুমারভোগ এলাকার নুরুজ্জামান মোল্লার ছেলে এবং আসামী কাসেম নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া পূর্নবাসন এলাকার মৃত আলাবক্স হাওলাদারের ছেলে।
আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।