মুন্সীগঞ্জের নির্বাচন ও গণভোেট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

আবু সাঈদ দেওয়ান সৌরভ মুন্সীগঞ্জ প্রতিনিধি:”দেশের চাবি আপনার হাতে” এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসের সার্বিক সহযোগিতায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোেট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ই জানুয়ারী) বিকাল ৪ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এসভায় পরিসংখ্যান অফিসার কামরুন নেছার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার রুম্পা ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মুহাম্মদ মোজাম্মেল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দিন সবাইকে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা স্থায়ীভাবে পুরনের লক্ষ্যে আপনাকে ভোট দিতে হবে। এ নির্বাচন হবে অতীতের সকল নির্বাচনের চেয়ে সুন্দর শতভাগ নিরপেক্ষ শান্তিপুর্ন। নিরপেক্ষ শান্তিপুর্ন নির্বাচন করেতে সরকার বিভিন্ন কঠোর পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী সচিব সৈয়দা নাফিস সুলতানা, সহকারী কমিশনার (ভুমি) তৌফিকুল ইসলাম বারি, নির্বাচন অফিসার মো: ফারুক হোসেন ,সিরাজদিখান থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *