আবু সাঈদ দেওয়ান সৌরভ :কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন কিংবা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করলে সে প্রার্থী যে দলের হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এমন মন্তব্য করেছেন। মুন্সীগঞ্জে সংসদীয় তিনটি আসনে ১৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ১৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এর আগে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকল প্রার্থীদের উপস্থিতিতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে প্রার্থীদের অবহিত করে নির্বাচনী আচরন বিধি মেনে চলার আহবান জানানো হয়। এছাড়াও কোন প্রার্থী আচরণবিধি লঙন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এসময় একাধিক প্রার্থী নির্বাচনে পেশী শক্তির ব্যবহার, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ এবং নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।
প্রার্থীদের প্রশ্নের জবাবে জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী বলেন, জেলার তিনটি নির্বাচনী আসনে মোট ৪৭২ টি ভোট কেন্দ্রের প্রতিটি বুথ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। আর এগুলো নিয়ন্ত্রণ করবে সহকারি রিটার্নিং কর্মকর্তাগণ।
তিনি আরোও বলেন, নির্বাচন আবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন কিংবা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করলে সে প্রার্থী যে দলের হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।